ব্রেকিং নিউজ
যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে
×

মো: রিপন মিয়া - নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২৯/৪/২০২৫, ৩:৫৫:৫২ PM

কলমাকান্দায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে  উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত, কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।পরে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ইউএনও কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। 

সভায় বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে যাচ্ছে। এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানটি উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজন করা হয়।